Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

রওনক ইসলাম   |   শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুলের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ শাহজাদা, আখাউড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শওকত হোসেন খান সোহাগ, শাহজাহান চৌধুরী, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া,শামীম ইকবাল, তাজুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, তিনি অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। বেগম খালেদা জিয়া স্বাধীনতা থেকে শুরু করে নারী নেতৃত্ব, দেশের মানুষ, মানচিত্র ও দেশের পতাকা সুরক্ষায় তিনি মৃত্যু পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। আজকে আমাদের দেশমাতা অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ