Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় রাতেও গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় রাতেও গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়
গত কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। পৌর শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও ফুটপাতের দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।
ব্যবসায়ীরা জানান, সোয়েটার, জ্যাকেট, কম্বল, শাল, টুপি ও মাফলার—সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে তুলনামূলক কম দামের পণ্যও রাখা হয়েছে। কেউ কেউ পুরোনো গরম কাপড়ের দোকানেও ভিড় করছেন।
ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, “গত সপ্তাহ থেকে বিক্রি ভালো হচ্ছে। শীত যত বাড়ছে, ক্রেতার সংখ্যাও তত বাড়ছে।”
ক্রেতা শারমিন আক্তার মিতু জানান, বাচ্চাদের জন্য গরম কাপড় কিনতে এসেছি। দামে একটু ওঠানামা আছে, তবে দরদাম করলে নেওয়া যাচ্ছে।
এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণের কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ