শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড ও ভূমিকম্প সচেতনতা মহড়া

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড ও ভূমিকম্প সচেতনতা মহড়া
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জনসচেতনতায়  অগ্নিনির্বাপক মহড়া ও ভূমিকম্প সচেতনতা মহড়া প্রদর্শন করেছে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা,র‌্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পিআইও অফিসের  কাম সহকারী গোলাম মহিউদ্দি, অফিস সহায়ক নূরে আলম সিদ্দিক প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সহজে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে জনসচেতনতামূলক প্রদর্শনী করে। তাছাড়া ভূমিকম্প সচেতনতায় করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ