শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪
  1. ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে চারটায় উপজেলার পৌরশহরের লালবাজার রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ উল আলম।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পৌর শহরের লালবাজার রেলক্রসিং পাকা রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য হানিফ (২৭), ইয়াছিন (২৫), মোঃ অপু (২৬), মো: সৈকত (২২),কে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ১০-১২ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরী রাম দা, ষ্টিলের তৈরী ছুরি, সুইচ গিয়ার ছুরি, কাঠের বাটযুক্ত রাম দা, প্লাষ্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
    আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ উল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য ডাকাত সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ