শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিক সংগঠন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজার ভোজন বাড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের  সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন মামুনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, এসময় স্বাগতম বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো: জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র নূরুল হক ভূইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা বাহার মালদার,  আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি বাহার মিয়া, আখাউড়া উপজেলা জামায়াতেইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবুল ফারুক বকুল, আখাউড়া পৌর বিএনপি’র সভাপতি মো: সেলিম ভূইয়া, আখাউড়া পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী আক্তার হোসেন, হাজী সালাউদ্দিন ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে  অতিথিদের স্বাগত জানান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন,
এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন আখাউড়া রাধামাদব কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আখাউড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আক্তার খান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন,বিএনপি নেতা সোহাগ খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো: ফয়েজ আহমেদ,  উপজেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন, আখাউড়া প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক ফজ্জলে রাব্বি, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক তাজভীর আহম্মেদ, উপজেলা কৃষক দল নেতা ইয়ার হোসেন শাশীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহমেদ রনি,মোশাররফ হোসেন কবির, হাসান মাহমুদ পারভেজ, অমিত হাসান অপু, মেহেদী হাসান। সকলের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।”
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ