নিজস্ব প্রতিবেদক |
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ |
প্রিন্ট
|
পড়ুন মিনিটে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আখাউড়া পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, পৌরসভার মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত মূল্যবোধকে সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে কাজে লাগাতে হবে।
ঈদের এই পবিত্র মুহূর্তে আমাদের প্রত্যয় হতে হবে- মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা যে যেখানে অবস্থান করি না কেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রতিটি ঘরে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে যাক।