Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় গাঁজা পাচার কালে চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় গাঁজা পাচার কালে চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ আটক-৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক পৃথক  অভিযানে ৩৪ কেজি  গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর ও পৌর শহরের টি.আলী বাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাওতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল (২৭), নরসিংদী জেলার চম্পক নগর উপজেলার বুধিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪৫) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে হেলাল মিয়া ( ৪৩)। এদের মধ্যে উপজেলার তিনলাখপীর থেকে ১৮ কেজি গাঁজাসহ আটককৃত আবদুল্লাহ আল ফয়সাল চাকুরীচ্যুত সাবেক বিজিবি সদস্য। আটককৃতদে বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,  গোপন সংবাদে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়। লাগেজে করে গাজা পাচারকালে আটককৃত ফয়সাল বিজিবি সদস্য পরিচয় দিলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে স্বীকার করে সে চাকুরীচ্যুত। প্রায় দুই বছর আগে চাকুরী হারায় ফয়সাল। সবচেয়ে অভিনব ছিলো ডিমের খাঁচা কেটে গাঁজা পাচারের বিষয়টি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে স্থানীয় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ আসাদুজ্জামান বলেন, আটককৃত ফয়সাল  জামালপুর  ৩৫ ব্যাটালিয়নের অধীনে চাকুরী করতো বলে জানায় । দুই বছর আগে বাড়িতে এসে আর চাকরিতে যোগদান করেননি। ছুটিতে এসে যথাসময়ে কর্মস্থলে যোগদান না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেন। বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উর্ধতন কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে দেখবেন বলে জানান তিনি ।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ