শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, ৫টি ট্রাক্টর জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, ৫টি ট্রাক্টর জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড  নামে একটি  প্রতিষ্ঠানের জুনিয়র অফিসারকে এক লাখ টাকা অর্থদন্ড ও ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ( ১৭ এপ্রিল)  উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী মাদলা এলাকায় পাহাড়ের মাটি কাটায় জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের  বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  এসময় মাটি কাটায় ব্যবহৃত ওই প্রতিষ্ঠানের ৫ টি ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির ।  এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান ও আইনশৃঙ্খলা বাহিনির লোকজনসহ ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,  উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মাদলা এলাকায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান পাহাড়ের মাটি কাটায় জড়িত থাকার বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তর। পরে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালত পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের জুনিয়র অফিসার মোঃ ফারুক হোসেনকে নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন পাশাপাশি ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় ওই প্রতিষ্ঠানের কর্মচারী আবদুল লতিফ ও উসমান গনিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাহাড়ের মাটি কাটায় ব্যবহৃত ওই প্রতিষ্ঠানের ৫ ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড নামে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করতে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসানকে নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম সহ্য করা হবে না।
অপরদিকে একইদিন উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমিতে মাটি ভরাট করে পাশের জমি গুলোকে হুমকির মুখে ফেলায় নোয়াপাড়া গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে ভরাটকৃত জমির মালিক মোঃ হাসান সরকারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।  কৃষি জমি ও পরিবেশ  রক্ষায় উপজেলা প্রশাসনের এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ