ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের উপজেলা, পৌর, ইউনিয়ন আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল হক শিকদার ও পৌর সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খাঁন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ মাসুম ভূঁইয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনসহ অন্যরা।
অনুষ্ঠানে আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের সার্বিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়।