Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে আটক-২

রওনক ইসলাম   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে আটক-২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ এপ্রিল)  উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)।
মঙ্গলবার বিজিবি তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করে পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়।
বিজিবি  জানায়, প্রায় একমাস আগে হবিগঞ্জ সীমান্ত দিয়ে ঝর্না কাজের উদ্দেশ্যে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে কানাই চন্দ্র চিকিৎসা নিতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি) হাবিলদার মো. ইলিয়াস হোসেন বলেন,  শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে বিজিবির টহল দলের জওয়ানরা তাদেরকে আটক করে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ