আখাউড়ায় দেশরূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক |
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ |
প্রিন্ট
|
পড়ুন মিনিটে
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক দেশরূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আখাউড়া উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাও: মো. বোরহান উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ডাঃ অনুপ সাহা, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, টেলিভিশন র্জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনিমুল ইসলাম সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জহির আব্বাস খান, সমাজ সেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ, খাদ্য কর্মকর্তা তাছলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার সহকারি প্রকৌশলী গোলাম কিবরিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সহ সভাপতি হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবির, সাংবাদিক অপু প্রমুখ।
বক্তারা, দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। দেশ রূপান্তরের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। বক্তারা পত্রিকার সফলতা কামনা করেন। উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুন নিরলসভাবে পরিশ্রম করে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা প্রতিনিধি জালাল হোসেন মামুন।