Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মে দিবস পালিত

মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে পৌরশহরের লাল বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিটির অফিসের সামনে এসে শেষ হয়। 

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ অদুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ভুইঁয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমীক ইউনিয়নের উপদেষ্টা মোঃ সাত্তার মিয়া,সিনিয়র-সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ রাশেদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন,দপ্তর সম্পাদক মোঃ রহিজ ভুইয়া,প্রচার সম্পাদক মোঃ জহির মিয়া,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুর রহমান সহ আরও অনেকে।

বক্তারা বলেন,পহেলা মে বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ