Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সাংবাদিক সাদ্দাম হোসেনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সাংবাদিক সাদ্দাম হোসেনকে সংবর্ধনা

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মেধাবী সাংবাদিক আরটিভির প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় আখাউড়া উপজেলার কলেজপাড়া এলাকার বাঁধন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি।

সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মো, নাসির উদ্দিন। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল ঘোষ, সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অমিত হাসান আবির, দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস এম টিপু, বৈশাখী টিভির আখাউড়া প্রতিনিধি মেহেদী রহমান মোল্লা, দৈনিক বুলেটিনের প্রতিনিধি অমিত হাসান অপু, তোফাজ্জল হোসেনে কেন্টন ও মাসুকুর রহমান মাসুক সহ অন্যরা।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, আরটিভির সেরা প্রতিনিধি হিসেবে টানা ২০২৪ ও ২০২৫ সালে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, আখাউড়ার সকল সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দর্শকদের ভালোবাসার ফল। আমি সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমাকে যারা সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাদ্দাম হোসেনের পেশাগত সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ