Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ৪ বছরের শিশুর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলার ফাঁকে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে জাকারিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল জাকারিয়া। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ