Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।

সকালে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, কফিল উদ্দিন মাহমুদ,আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া,জামায়েত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে ফিতা কেটে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ