নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ওমর ফারুকের বিরুদ্ধে সিগারেট খাওয়াকে মাদক বলে প্রচার করছে একটি একটি কুচুক্রি মহল।
উপজেলা শ্রমিক দলের সদস্য সচি ওমর ফারুক জানান, আমি আমার বোন জামাইয়ের বাড়িতে অটোরিকসা চুরি সংক্রান্ত একটি সালিশ সভায় আমরা বেশ কয়েকজন বসে ছিলাম। সেখানে একটি সিগারেট খাওয়াকে মাদক সেবন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে একটি মহল।
তিনি বলেন, একটি রাজনৈতিক প্রতিপক্ষ সমাজে আমার সুনাম নষ্ট করার জন্য এসব অপচারে লিপ্ত হয়েছে। আমি শীঘ্রই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।