Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কলেজ পাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক পাকা করলেন – দেলোয়ার হোসেন ঠান্ডু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কলেজ পাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক পাকা করলেন – দেলোয়ার হোসেন ঠান্ডু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পূর্ব কলেজপাড়া এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা করে দিয়েছেন পৌরসভার( ৬ নম্বর) ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ঠান্ডু।

মঙ্গলবার দিনব্যাপী তিনি নিজে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজ তদারকি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর খালাজোড়া বাইপাস সড়কের পূর্ব কলেজপাড়ায় আক্তারের দোকানের সামনে থেকে ফারুক মাস্টারের বাড়ির পেছন পর্যন্ত প্রায় ৩৫০ ফুট রাস্তার মাঝখানে ৩ ফুট প্রশস্ত একটি ড্রেন নির্মাণ করা হয়। ড্রেন নির্মাণের ফলে রাস্তার দুই পাশের কাঁচা অংশ সংকুচিত হয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলসহ রিকশা, ভ্যান ও অন্যান্য ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে বর্ষাকালে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বৃদ্ধদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো। স্থানীয়দের এই কষ্টের কথা বিবেচনা করে মোঃ দেলোয়ার হোসেন ঠান্ডু নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে রাস্তার অনুপযোগী অংশে সিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি ব্যবহার উপযোগী করে দেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটির সমাধানে কেউ কার্যকর উদ্যোগ না নিলেও দেলোয়ার হোসেন ঠান্ডু দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রাস্তা পাকা করে দিয়েছেন। ফলে এখন সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে এবং ছোটখাটো যানবাহনও সহজে যাতায়াত করতে পারবে। স্থানীয় বাসিন্দারা তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনসেবামূলক কাজে তার এমন আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রশংসার দাবিদার। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন ঠান্ডু বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে আমি নিজস্ব অর্থায়নে এই কাজটি করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয়, বরং জনসেবার প্রতি দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ