নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার দক্ষিণ ইউনিয়ন ও ধরখার ইউনিয়নে এ কার্যকর অনুষ্ঠিত হয়।
স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি বিরোধ দ্রুত ও স্বল্প খরচে ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম ও ভিডিও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন অত্র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, আয়েত আলী ভূঁইয়া, ইউপি সদস্য মো, মুছা মিয়া, মো, কালু মিয়া প্রমূখ।
আখাউড়া উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প সমন্বয়কারী মো, কামরুল ইসলাম জানান, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি। গ্রামের মানুষ যাতে করে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং তাদের সেবা ও অধিকার সম্পর্কে নিশ্চিত হতে পারে। তারই ধারাবাহিকতাই সচেতনতা কার্যক্রম ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।