নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কের ধারের হকারদের ছাতা বিতরণ করেছেন সোদি প্রবাসী হাজি মো. সালাউদ্দিন ভুইয়া। সোমবার (২২ জুন) বেলা ১২টার দিকে পৌর এলাকার সড়ক বাজারে ৫০ জন হকারের মাঝে এস ছাতা বিতরণ করা হয়। মোট ৩৫০ জনের মাঝে ছাতা বিতরণ করা হবে।
প্রবাসী ও সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মো. সালাউদ্দিন জানান, জনসেবার অংশ হিসেবে এ কাজটি তিনি করেছেন। তিনি নিতে নয় দিতে এসেছেন। তিনি বলেন, ‘আমার জনসেবায় গরীব ও মেহনতি মানুষ অগ্রাধিকার দিচ্ছি। যতটুকু সম্ভব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য নিয়েও কাজ করছি। সড়কের পাশের হকারদের জন্য আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। আমি যদি মেয়র হতে পারি ওনাদের বসার স্থায়ী ব্যবস্থা করে দিবো।’
ছাতা পেয়ে হকাররাও বেশ খুশি হন। তারা বলেন, ‘আমাদের অনেকের ছাতা ছিলো না। আবার অনেকের ছাতা পুরেনো হওয়ার ব্যবহার অনুপোযোগি। নতুন ছাতা পেয়ে আমাদের দুর্ভোগ লাগব হবে।’