Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সেচ্ছাসেবক লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সেচ্ছাসেবক লীগ নেতা!

মায়ের শেষ বিদায়ের মুহূর্তে সন্তানের পাশে থাকার আকুতি মেনে নিয়েছে আইন। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বন্দিজীবন থেকে মাত্র পাঁচ ঘণ্টার জন্য মুক্তি মিলল আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, উপজেলার নুরপুর গ্রামের শাহআলম খন্দকারের।

এই স্বল্প সময়েই তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন। শেষবারের মতো মাকে বিদায় জানিয়ে বিকেল গড়াতেই আবার ফিরে গেলেন কারাগারের নির্ধারিত জীবনে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালতের অনুমোদনে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের জানাজা ও দাফন-কাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

পুলিশ সূত্র জানায়, আখাউড়া থানায় এক মামলায় গ্রেপ্তারের পর শাহ আলম খন্দকার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক ছিলেন। মায়ের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

প্যারোলের পুরো সময় নিরাপত্তার দায়িত্বে ছিল একটি সশস্ত্র স্কর্ট দল। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স থেকে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ছয়জন কনস্টেবল তার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ