Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দুই হাজার কৃষকের মাঝে সার-বীজ ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দুই হাজার কৃষকের মাঝে সার-বীজ ও গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ ইং অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল উফসি রোপা আমন ও মরিচ বীজ ও শাকসবজি ও বৃক্ষরোপণ কর্মসূচি জন্য বৃক্ষ চারা, লেবু চারা সহ সার-বীজ বিতরন করা হয়েছে।

বুধবার (১লা-জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ০৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯৪৪ জন কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্যে এসব সার-বীজ ও চারা বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া প্রমূখ। তাছাড়া এসময় উপজেলা কৃষি উপ-সহকারী, উপকারভোগী কৃষক-কৃষাণীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২০২৫-২০২৬ ইং অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৯৪৪ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ১১শত কৃষকের মাঝে ধানের বীজ ও সার ৫০ জন কৃষকের মাঝে মরিচের বীজ ও সার, ৫০০ শত কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি ও সার, ২৬৪ জন কৃষকের মাঝে বৃক্ষের চারা ও সার, ৩০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ