Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা

পূর্বাঞ্চল রেলপথে চলন্ত ট্রেনে ঢিল বা পাথর ছোঁড়ার ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দিনভর আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তালশহর ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের আশেপাশের স্টেশন এলাকা বস্তি, বাজার ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ার ভয়াবহতা, এতে যাত্রী ও রেলকর্মীদের প্রাণহানির ঝুঁকি এবং আইনগত শাস্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অভিযানে রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেন। তারা রেললাইনের পাশে বসবাসকারী মানুষদের সাথে কথা বলে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

আখাউড়া রেলওয়ে থানার ওসি
আব্দুল কুদ্দুস বলেন, “সম্প্রতি পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ার কয়েকটি ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমেই এটি বন্ধ করতে হবে। তাই আমরা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে প্রচারণা চালাচ্ছি।”

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, “লিফলেটের পাশাপাশি মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, সচেতনতা কার্যক্রমের পাশাপাশি রেললাইনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহলও জোরদার করা হয়েছে। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ