Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া

জবাবদিহিতা ও মানুষের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে পৌরবাসীর সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একপুষ্টে তিনি একথা লিখেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষের সঙ্গে সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সেবা করার ইচ্ছা থেকেইআমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।

আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না। আমি বিশ্বাস করি, একজন মেয়রের সবচেয়ে বড় পরিচয় হলো সততা, জবাবদিহি এবং জনগণের পাশে থাকা। আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে আমার অগ্রাধিকার হবে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক আখাউড়া গড়ে তোলা।

জলাবদ্ধতা দূর করতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা। রাস্তা, ফুটপাত ও স্ট্রিট লাইটের উন্নয়নে কাজ করা। বিশুদ্ধ পানির সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা। যুবকদের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করা।পৌরসেবাকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া।

দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিককে সমান গুরুত্ব দিয়ে সেবা করা। আমি বিশ্বাস করি, একটি উন্নত পৌরসভা গড়ে তোলা একা কারও পক্ষে সম্ভব নয়। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়াই হবে আমার সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও উন্নত আখাউড়া গড়ে তুলি।

তুমি ফেসবুক পোস্টে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ