নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আখাউড়া উপজেলায় শিক্ষক-শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান,আখাউড়া প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটন।
এ সময় বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষকদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানসহ চারটি ক্যাটাগরিতে ৬০ জনকে পুরস্কৃত করা হয়।