নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১) সদস্যের নতুন পরিচালনা শাখা কমিটি গঠন করা হয়েছে।
মোঃ দেলোয়ার হোসেন ঠান্ডু কে সভাপতি ও মোঃ সবুজ মিয়াকে সাধারণ সম্পাদ করে
আগের কমিটি বাতিল করে নতুন এ কমিটি অনুমোদন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার (৫ আগস্ট) জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হেবজুল করিম ও সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সংগঠনের সংবিধানের ১৩(ক) ধারার ‘গ’ উপধারা অনুযায়ী ১১ সদস্যের এ কমিটিকে ৫ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় ও সরকারি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্যক্তি স্বার্থে ঝগড়া-বিবাদ বা মামলা-মোকদ্দমার জন্য জেলা কমিটিকে দায়ী করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।