Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র  ওরস, ১০ আগষ্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হরযত শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১০ আগস্ট সোমবার থেকে ১৬ আগস্ট রবিবার পর্যন্ত মাজারের ওরস মোবারক অনুষ্ঠিত হবে এবং ১৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ওরসে আগত ভক্তবৃন্দের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পরিমান সিসি ক্যামেরা, আনসার, পুলিশ, র‍্যাব, নৌ বাহিনীর সদস্যসহ একাধিক ম্যাজিস্ট্রেট টিম সর্বদা নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি তাপসী রাবেয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও সদস্য কাজির শরীফ খাদেম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এবারের পবিত্র ওরসে সারা দেশ থেকে লাখ লাখ ভক্তবৃন্দের আগমন ঘটবে। তাদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের জন্য সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদুল কাদের, সাবেক কাউন্সিলর তাকদীর খান খাদেমসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ