Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাছ বাজার ও ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়।

  |   মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাছ বাজার ও ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়।

বিশেষ সংবাদদাতা: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে আজ আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন বিভিন্ন মাছের বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামছুজ্জামান কর্তৃক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে মাছ ব্যবসায়ীদের সাথে মৎস্য বিষয়ক বিভিন্ন আইন ও ফরমালিন এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয়। মোগড়া বাজারে ও অনুরূপ অভিযান পরিচালন করা হয়। অভিযান পরিচালনাকালে আদালত বেশ কয়েকটি মাছের দোকান ও আড়তে মাছের নমুনা পরীক্ষা করে ফরমালিনের অস্তিস্ত পাওয়া যায়নি।

পরে সকল ব্যবসায়ী ও জনসাধারণকে ফরমালিনের বিষয়ে সর্তক করার পাশাপাশি ২৩ সেমি এর কম রুইজাতীয় মাছ বিক্রয় না করার জন্য নির্দেশ দেন। তারপরই আদালত মোগড়া বাজারে অবস্থিত রুবি ফার্মেসীতে অভিযান পরিচালনা কালে বিপুল পরিমান মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মোঃ সোলাইমান প্রোঃ রুবি ফার্মেসী, মোগড়া বাজারকে ১০,০০০/- ( দশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

আদালতের অভিযান টের পেয়ে মোগড়া বাজারের অন্যান্য ঔষধ ব্যবসায়ীরা দোকানে তালা মেরে গা ঢাকা দেয়। মোগড়া বাজার কমিটিকে বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা মৎস কর্মকর্তা, মো: আব্দুস সালাম, মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম, আখাউড়া থানার পুলিশের সদস্য ও আদালত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শামছুজ্জামান জানান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ