Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী…

  |   বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী…

আখাউড়ার আলো ২৪ ডেস্ক- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমানের হামলার ঘটনায় আইনমন্ত্রী বলেন, ‘কোন আসামিকে কারা মেরেছে, সেটার ব্যাপারে আমি খবর রাখি না। দেশে আরও অন্যান্য জরুরি কাজ আছে।’

হামলার ঘটনা সাজানো নাটক উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। ছাত্রলীগ অত্যন্ত কঠোরভাবে বলেছে তারা এর সঙ্গে জড়িত নয়।’কুষ্টিয়ার বিচারাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলার দায়ে মঙ্গলবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, মওদুদ আহমদ মন্ত্রী থাকার সময় সারাদেশে বোমা হামলার ঘটনা ঘটেছিল, তখন তো তিনি (মওদুদ আহমদ) সেই দায় নিয়ে পদত্যাগ করেননি। তাহলে ওনি কী করে আমার পদত্যাগ দাবি করেন?

আনিসুল হক বলেন, ‘আপনাদের হয়তো মনে আছে মওদুদ সাহেবের আমলে সারা বাংলাদেশে প্রত্যেকটা জজকোর্টে বোমা হামলা হয়েছিল। সেখানে দু’জন অত্যন্ত জ্ঞানী বিজ্ঞ বিচারক নিহত হয়েছিলেন। তখন কিন্তু মওদুদ সাহেব পদত্যাগ করেননি। এখন এসব প্রলাপ বকা তার অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় বিএনপির ওনাকে পরিবর্তন করা উচিত।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ