Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে চলাচলের উপর বিধি নিষেধ।

  |   মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে চলাচলের উপর বিধি নিষেধ।

সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃ ব্রক্ষনিত কাউর এক আদেশে জেলার ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে শান্তি-সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এই আদেশ জারি করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে এই আদেশ কার্যকর হয়েছে এবং তা আগামী ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত বলবৎ থাকবে।
জেলা শাসক এই আদেশে জানিয়েছেন, জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ সামরিক বাহিনী/আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনী যারা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।, তাছাড়াও পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতি পত্র যাদের আছে, জরুরি সরকারি কাজে নিযুক্ত ব্যক্তি এবং চিকিৎসার জন্য রোগীদের ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে না। কোনও ব্যাক্তি এই আদেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অভিযুক্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ