Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২০ মোটরসাইকেল আরোহীকে জরিমানা।

  |   রবিবার, ০৫ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২০ মোটরসাইকেল আরোহীকে জরিমানা।

মো:সাইফুল ইসলাম: আজ রোববার বিকালে আখাউড়া উপজেলার খরমপুর বাইপাস চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে ও আখাউড়া থানার সার্বিক সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধ ও বেআইনিভাবে চালিত মোটক বাইক চেকিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ৩৫ টি মটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা ও চেকিং করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ টি মোটর সাইকেল আরোহিকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়।

খবর নিয়ে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ও কসবার কিছু মোটরসাইকেল আরোহী মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া মটরসাইকেলসহ যেকোন গাড়ীকে আইনের আওতায় আনার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আখাউড়া থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ