Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আগামীকাল থেকে খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (রাহ:) এর ওরশ শুরু…

  |   বৃহস্পতিবার, ০৯ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আগামীকাল থেকে খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (রাহ:) এর ওরশ শুরু…

মো:সাইফুল ইসলাম: আগামীকাল ১০ আগষ্ট ২০১৮’ শুক্রবার থেকে আখাউড়া খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (র:) মাজারে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক শুরু হবে।

ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় ভক্ত আশেকানদের ভীড় বাড়ছে। এবারও ওরশে লক্ষ লক্ষ ভক্ত আশেকানদের জমায়েত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে খোজ নিয়ে জানাগেছে, হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রঃ) প্রকাশ্যে শাহপীর কল্লাহ শহীদ(রঃ) মাজারে সপ্তাহ ব্যাপী ওরশের সময় প্রতিদিন হালকা জিকির, ওয়াজ নসিহত, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশেকান ইতিমধ্যে মাজারে আসতে শুরু করেছে। ট্রেন, সড়ক ও নৌপথে মানুষ আসছে।
খোজ নেয়ার সময় দেখাগেছে, মাজারের কাফেলাগুলো ওরশ উপলক্ষ্যে নতুন করে সাজানো হচ্ছে। বিশাল এলাকাজুড়ে গড়ে উঠছে বিভিন্ন ধরনের দোকানপাট। আইন শৃংখলা রক্ষায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাজার কমিটির সদস্য হাসান খাদেম জানায়, আগামী ১৪ আগষ্ট মঙ্গলবার বিশেষ মোনাজাত ও ১৬ আগষ্ট ভোরে ওরশের সমাপ্ত হবে।
তিনি আরো জানান, ওরশে এবারও লাখো মানুষের সমাগম ঘটবে। ইতিমধ্যে ওরশ উপলক্ষ্যে দুর দূরান্ত থেকে ভক্ত-আশেকানদের আগমন শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ