Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল: আনিসুল হক

  |   শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যুর চেষ্টা হয়েছিল: আনিসুল হক

মো:সাইফ খান:

আইনমন্ত্রী আনিসুল হক অভিযোগ করে বলেছেন, সরকার পতনের লক্ষ্যে ড. কামাল হোসেনরা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, ড. কামাল হেসেনরা বর্তমানে মার্কিনিদের দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। স্কুল শিক্ষার্থীদের সব দাবি প্রধানমন্ত্রী মেনে নেয়ার পরও সরকার পতনের নতুন চক্রান্তে তারা লিপ্ত রয়েছেন।

সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে মোহাম্মদপুরের একটি বাসায় ড. কামাল হোসেনরা বৈঠক করেন।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস মো. রাশেদুল কাউছার জীবন,আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান নাইম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ