Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পুনরায় ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের মাটি থেকে ফিরিয়ে আনা হবে-আইন মন্ত্রী

  |   মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পুনরায় ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের মাটি থেকে ফিরিয়ে আনা হবে-আইন মন্ত্রী

মো:সাইফ খান: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর সভার সিরাজুল হক মুক্তমঞ্চে আয়েজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগে এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে কবে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতূহল। তবে আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদণ্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।

জিয়াউর রহমানের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছয় বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনি মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, আবুল কাসেম ভূইয়া কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন পৌর আওয়ামী লীগ সভাপতি এড:আবদুল্লাহ ভূইয়া বাদল যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন মহিলা ভাইসচেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা মো:মনির হোসেন চেয়ারম্যান মো:জালাল উদ্দীন চেয়ারম্যান ছাএলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ সাধারন সম্পাদক মো:শরীফ প্রমুখ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ