Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক ব্যবসায়ির কারাদন্ড।

  |   শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক ব্যবসায়ির কারাদন্ড।

বিশেষ প্রতিনিধি: আজ শুক্রবার সকালে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মো: আজিজ মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে মাদকসহ আটক করে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে।
জানাগেছে, আজ সকালে আখাউড়া বিজিবি ক্যাম্পের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী তল্লাশী কার্যক্রম চালায়। এই অভিযানের সময় সকাল ১১টায় আব্দুল্লাহপুরের সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ২০২২ এমপি ৯এস পিলারের এলাকায় মোঃ আজিজ মিয়াকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ভ্রাম্যমান আদালত আটক করে । অভিযুক্ত আজিজের স্বীকারোক্তির ভিত্তিতে আরও মাদক আস্তানার সন্ধানে এলাকায় দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। আটককৃত আজিজ মিয়া আখাউড়া দক্ষিন ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মোঃ আওয়াল মিয়ার পুত্র।
এদিকে ভ্রাম্যমাণ আদালত নিজ হেফাজতে ইয়াবা রাখার দায়ে অভিযুক্ত মোঃ আজিজ মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৯(ক) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ