Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিএনপি সব সময় প্রাসাদে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে- আইনমন্ত্রী…

  |   শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিএনপি সব সময়  প্রাসাদে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে- আইনমন্ত্রী…

জুটন বনিক : বিএনপি সব সময় ষড়যন্ত্র করে প্রসাদে বসে বসে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজারে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, পাকিস্থান এবং বাংলাদেশের আমলে আওয়ামীলীগ জনগণের সরাসরি ভোটে বার বার ক্ষমতায় এসেছে আর বিএনপি ষড়যন্ত্র করে প্রাসাদে বসে বসে ক্ষমতায় আসে। আগামি নির্বাচনে জনগণ ইভিএমের মাধ্যমে হোক আর সরাসরি ভোট দিক তা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- আহবায়ক আবুল কাশেম ভূইয়া, সেলিম ভূইয়া, আইনমন্ত্রী সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট,রাশেদুল কাওছার জীবন, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দিন, আইন মন্ত্রীর পি,এ শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়ায় আসেন। পরে উপজেলার গাজীর বাজার, ছয়গড়িয়া, রাজেন্দ্রপুরসহ কর্ণেলবাজারে সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং সাধারন জনগনের বিভিন্ন সমস্যা নোট করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ