Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সমাজকল্যাণ মূলক সংঘঠন প্রতিদান।

  |   শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সমাজকল্যাণ মূলক সংঘঠন প্রতিদান।

মো:সাইফুল ইসলাম#আজ শুক্রবার বিকালে আখাউড়ায় মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা প্রেরণামূলক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় ‘প্রতিদান’ নামে একটি শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২০১৭ সালে পিইসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, ২০১৮ সালের এসএসসি/দাখিল, এইচএসসি/আলীম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সহকারী শিক্ষা কর্মকর্তা মিয়া মুহাম্মদ মিলনের সভাপতিত্বে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়নগঞ্জ ফতুল্লার সাব-রেজিস্টার মো: রমজান খান, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার শিপন হাবীব, স্থানীয় কাউন্সিলর মো: তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: মহিউদ্দিন মামুন।

এদিকে আয়োজকরা জানায়, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে এই অনুষ্ঠানে শিক্ষা প্রসারে শিক্ষিত, সচেতন ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরী, মেধাবী শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ভুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ