Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আইনমন্ত্রীর নির্বাচনী গণসংযোগ।

  |   শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আইনমন্ত্রীর নির্বাচনী গণসংযোগ।

বিশেষ প্রতিনিধি#

আজ শুক্রবার সকালে আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি নির্বাচনী জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (ব্রাহ্মণবাড়িয়া-৪) আখাউড়া-কসবা আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সকাল ১১টায় শুরুতেই আখাউড়া সড়ক বাজারে গণসংযোগ করেন, এসময় বিভিন্ন দোকানে ভোটারদের হাতে হাতে নির্বাচনী প্রচারপত্র তুলে দেন তিনি। পরে সকাল সাড়ে ১১টায় তিনি আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারপত্র বিলি করেন।
নির্বাচনী প্রচারপত্রে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশ, এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশের উন্নয়নের রোল মডেল বিশ্ব মানবতার বাতিঘর জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান,  আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আইনমন্ত্রী এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া,  আইনমন্ত্রী পিও সফিকুল ইসলাম সোহাগ, আখাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ, ছাত্রলীগ নেতা শামীম মোল্লা, শাখাওয়াত হোসেন নয়ন, শাহাবুদ্দিন বেগ শাপলু, আশিকুর রহমান নাইম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ