Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আসন্ন দূর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের বন্ধ ঘোষনা।

  |   রবিবার, ১৪ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আসন্ন দূর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের বন্ধ ঘোষনা।

মো:সাইফুল ইসলাম#

হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপুজা উপলক্ষে দেশের রপ্তানি হাতে বৃহৎ ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে  ৬ দিনের বন্ধ ঘোষণা  করা হয়েছে। দুই দেশের ব্যাবসায়িদের সম্মতি ক্রমে আগামীকাল ১৫ ই অক্টোবর সোমবার থেকে ২০ শে অক্টোবর শনিবার পর্যন্ত আখাউড়া স্থল বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা মো:পিয়ার হোসেন।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন দূর্গোৎসব উপলক্ষে দুই দেশের ব্যাবসায়িদের পরামর্শে আগামীকাল থেকে ৬ দিনের জন্য আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।   ২১শে অক্টোবর রবিবার থেকে  আমদানি-রফতানি পূণরায় শুরু হবে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ