Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অ্যাডভোকেট সিরাজুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত।

  |   রবিবার, ২৮ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অ্যাডভোকেট সিরাজুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত।

মো:সাইফুল ইসলাম#

আজ ২৮ অক্টোবর ২০১৮ রোববার অ্যাডভোকেট সিরাজুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।

বিখ্যাত আইনজীবী সিরাজুল হক ছিলেন জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁশলী। তিনি বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বাবা। অ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুর পর বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁশলীর দায়িত্ব পালন করেন তাঁর ছেলে অ্যাডভোকেট আনিসুল হক।

অ্যাডভোকেট সিরাজুল হক ১৯৭০ সালে কসবা-বুড়িচং নির্বাচনী এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে কসবা-আখাউড়া এলাকা থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

বাঙালিনিউজ
বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের সঙ্গে অ্যাডভোকেট আনিসুল হক

সংবিধান প্রণয়নের উদ্দেশে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে করা ৩৪ সদস্যের কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯২৫ সালে জন্ম নেওয়া প্রখ্যাত এই আইনজীবী ২০০২ সালে ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।

আজ রোববার সকালে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকাল ১১টায় আখাউড়া কলেজপাড়ায় অ্যাডভোকেট সিরাজুল হক পৌর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের স্মরণে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল।

বাঙালিনিউজ

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুন্নবী ভূঁইয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) আরিফ আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ