Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

  |   সোমবার, ২৯ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

মোজাম্মেল ভূঁইয়া#

রোববার বিকালে আখাউড়ায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের এক সভায় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’’নামে সংগঠনের দুই বছর মেয়াদী ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

সাংবাদিকদের ঐক্য সম্প্রীতি,পেশাগত মান উন্নয়ন ও কল্যাণে এই কমিটি গঠন হয়। আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক।

সভায় সর্বসম্মতিক্রমে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনন্দ টিভির আখাউড়া প্রতিনিধি নুরুন্নবী ভুইয়াকে এবং সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মো: সাইফুল ইসলামকে। 

এছাড়াও এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি করা হয় এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক, সহ-সভাপতি হয় নিউজ২৪ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়। যুগ্ম সাধারন সম্পাদক করা হয় চ্যানেল এস টিভির আখাউড়া প্রতিনিধি জহিরুল ইসলাম সাগরকে। সাংগঠনিক সম্পাদক করা হয় সিএনএন বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি বাদল আহাম্মদ খানকে। দপ্তর সম্পাদক করা হয়েছে মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসেন কবিরকে। অর্থ সম্পাদক হয়েছেন এসটিভির আখাউড়া প্রতিনিধি ময়নাল হক ভুইয়া। কার্যকরী পরিষদের সদস্য করা হয় মুভি টিভির আখাউড়া প্রতিনিধি রতন পারভেজ, জালাল হোসেন মামুন ও মোজাম্মেল ভুইয়াকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ