Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় আলেম উলামাদের সাথে আইনমন্ত্রীর মতবিনিময়।

  |   মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় আলেম উলামাদের সাথে আইনমন্ত্রীর মতবিনিময়।

অমিত হাসান অপু#

আজ মঙ্গলবার সকালে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আখাউড়া উপজেলার সর্বস্তরের আলেম উলামাদের সাথে মতবিনিময় করেছেন।

আখাউড়া পৌরসভায় মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন সেটা রাখেন। আলেম উলামাদের দেয়া কথা তিনি রেখেছেন।

আইনমন্ত্রী আরো বলেন, কওমি মাদ্রাসা সংক্রান্ত যে আইনটি পাশ হয়েছে একজন মন্ত্রী এমপিও বিরোধীতা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই আন্তরিক ছিলেন।

তিনি আরো বলেন, দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে, আপনারা উন্নয়নে সামিল হোন। আপনারা বিবেক দিয়ে কাজ করুন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ, মুফতি মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আসাদ আল হাবীবী, মাওলানা কাজী মাইনুদ্দিন, উপজেলা যু্বলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ