Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়া আসনে বি এন পির মনোনয়ন পেল দুইজন।

  |   মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়া আসনে বি এন পির মনোনয়ন পেল দুইজন।

ময়নাল হক ভূঁইয়া#

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনে বিএনপি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এই আসনে বিএনপি থেকে দুইজনকে মনোনয়ন দেয়া হয়েছে।

সাবেক এমপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান এবং আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এই আসনে বিএনপি থেকে একজন প্রার্থীই থাকবেন বলে জানিয়েছে বি এন পির নেতারা।
বিএনপি কি কারণে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে এখানে একাধিক প্রার্থী দিল এ নিয়ে কসবা ও আখাউড়ার জনমনে আলোচনার ঝড় বইছে।

আখাউড়া উপজেলা বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের মত সারাদেশেই একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। যাতে কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মনসুর মিশন জানান, বিএনপি ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনে দুইজনকে মনোনয়ন দিলেও আগামী ৮ তারিখের পর থাকবে একজন। এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবানও তিনি জানিয়েছেন।

এদিকে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন জানান, দল তাকে প্রথম মনোনয়নপত্র দিয়েছেন। সে অনুযায়ী আগামীকাল বুধবার নির্বাচনে অংশগ্রহন করতে মনোনয়নপত্র দাখিল করবেন বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরো জানান, মনোনয়নপত্র দাখিলের আগে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ