Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

লায়ন বাশারের মায়ের মৃত্যুতে রাজনীতিবিদদের শোক প্রকাশ।

  |   শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

লায়ন বাশারের মায়ের মৃত্যুতে রাজনীতিবিদদের শোক প্রকাশ।

মো আনিছুর রহমান:

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএমজেএফ এর মা সালেহা খাতুন গতকাল রাত ৮:৩০ মিনিটে এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন…। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। মুত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।
লায়ন বাশারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো তাকজিল খলিফা কাজল, যুগ্ন আহ্বায়ক মো আতাউর রহমান নাজিম, আইনমন্ত্রী আনিসুল হকের পিও শফিকুল ইসলাম সোহাগ,মোগড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি প্রার্থী  মো জাহাঙ্গীর আলম, মোগড়া ইউপি যুবলীগ সভাপতি প্রার্থী মো আনিছুর রহমান, ছাএলীগ সভাপতি সামসুল আলম সোহেল প্রমুখ। লায়ন বাশার বাংলাদেশে ডিজিটাল শিক্ষার উন্নয়নে এক অগ্রণী ভুমিকা পালন করে আসছেন।
মরহুমার ১ম জানাযা আজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে বারিধারাস্থ জে-ব্লক, ১ নম্বর রোড, শাহজাদপুর (ক্যামব্রিয়ান কলেজের পাশে) অনুষ্ঠিত হবে।
২য় জানাযা ব্রাহ্মণবাড়িয়া শহরে উলচাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বাদ যোহর এবং ৩য় জানাযা আখাউড়া, গঙ্গাসাগর, দরুইন গ্রামে নিজ নামে প্রতিষ্ঠিত মাদ্রাসাতু সালেহা খাতুন মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ