Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ির কারাদন্ড।

  |   সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ির কারাদন্ড।

মো:সাইফুল ইসলাম#

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মো: নাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া মনিয়ন্দ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সদস্যদের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান।

জানাগেছে, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় মনিয়ন্দ সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় মো: নাজু মিয়াকে আখাউড়া মনিয়ন্দ সীমান্ত থেকে ৪৫ পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালত আটক করে। নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই নাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কারাদন্ড প্রাপ্ত মো: নাজু মিয়া আখাউড়া দক্ষিণ মনিয়ন্দ গ্রামের মো: আবুল হোসেনের পুত্র।তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ