Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আইনমন্ত্রীর প্রচেষ্টায় ভুমি রেজিস্ট্রেশন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-ড.খান মো:আব্দুল মান্নান।

  |   মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইনমন্ত্রীর প্রচেষ্টায় ভুমি রেজিস্ট্রেশন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-ড.খান মো:আব্দুল মান্নান।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক, নকল নবীশ ও নিকাহ রেজিষ্ট্রারদের মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তারের মহাপরিদর্শক ড. খান মো: আব্দুল মান্নান।

সভায় মহাপরির্দশক ড. খান মো: আব্দুল মান্নান বলেছেন, আইনমন্ত্রীর প্রচেষ্টায় দেশের ভুমি রেজিস্ট্রেশন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তারে উন্নীত করা হয়েছে। জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হচ্ছে। আখাউড়াতেও জনগণের সুবিধার্থে নতুন সাব-রেজিষ্ট্রি অফিস ভবন তৈরী করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, রেজিষ্ট্রেশন কার্যক্রমের পর দ্রুত জনগণের হাতে দলিলপত্র তুলে দিতে বিপুল পরিমান বালাম বই সরবরাহ করা হয়েছে। নকল নবীশদের বেতন ভাতাদি বাড়ানো হয়েছে, আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে।

ভূমি সংক্রান্ত সঠিক পরামর্শ দিয়ে জনগণকে সেবা দিতে দলিল লিখকদের প্রতিও তিনি আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিষ্ট্রার শেখ মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুম, সাবেক আইন মন্ত্রীর এ পি এস আকছির এম চৌধুরী, বিআরএসএ এর সভাপতি জিয়াউল হক, মহাসচিব কাউছার আহমদে, আখাউড়া সাব-রেজিষ্ট্রার তাজনুভা জান্নাত, দলিল লিখক সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাব-রেজিষ্ট্রার রমজান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া সাব-রেজিষ্ট্রি অফিসের সিনিয়র দলিল লিখক শরীফ আহাম্মদ ভুইয়া, আব্বাস উদ্দিন, ওয়াহেদ হোসেন, নুরুন্নবী ভুইয়া, বাদল আহাম্মদ খান, ময়নাল হক ভুইয়া, নকল নবীশ নাজমা বেগম, আসমা, জয়নাল আবেদীন, অফিস সহকারী মোজম্মেল প্রমুখ।

uy2

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক, নকলনবীশ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ