Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে-আখাউড়ায় আইনমন্ত্রী ।

  |   শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে-আখাউড়ায় আইনমন্ত্রী ।

মো:অমিত হাসান অপু#

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, খুনি ও টাকা পাচারকারী তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায়  আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপিকে দেওয়া বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তারা বলে ৬ ফেব্রুয়ারী সংলাপ শুরু করবে, কার সাথে সংলাপ করব? জনগণ তাদের ভোট দেয়নি, জনগণকে তারা তোয়াক্কা করে না। আপনাদেরকে তারা মানুষ বলে মনে করে না। তারা মনে করে ঢাকা শহরের সোফায় বসে যা খুশি করবে আর জনগণ তা মেনে নিবে। এটা তাদের অভ্যাস। এই অভ্যাসকে আর সুযোগ দেয়া যাবে না।

আখাউড়া উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এই গণসংর্ধনায় আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহন করে।উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাসেম ভূইয়া সেলিম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দীন বেগ শাপলু প্রমূখ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে রেকর্ড পরিমান ভোটে নির্বাচিত সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে আখাউড়া উপজেলা। বিপুল পরিমান ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে যায় গোটা আখাউড়া পৌর শহর। জনসমুদ্রে পরিণত হয় গণ সংবর্ধনা অনুষ্ঠান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ