Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-আগরতলা সড়কের জাজিরপুল বেইলী ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে যানচলাচল।

  |   মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-আগরতলা সড়কের জাজিরপুল  বেইলী ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে যানচলাচল।
মো:সাইফুল ইসলাম#
আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের জাজির খালের উপর নির্মিত গুরুত্বপূর্ন বেইলি ব্রীজটি মারাত্বক ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ অবস্থায় যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে ব্রীজটি। ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা, হতে পারে অনাকাংঙ্খিত প্রাণহানী বন্ধ হয়ে যেতে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ কতৃপক্ষের দশ টনের উপরে যাতায়ত করা নিষেধ নির্দিশিকা অমান্য করে আশংকা নিয়েই ব্রীজটির উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৪০ থেকে ৫০ টন ওজনের পণ্যবাহী ট্রাক সহ    আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আসা আগমনি ও বহির্গমনি যাত্রীরা।
পণ্যবাহী চালক-যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা জানান, সড়ক বিভাগ ব্রীজের পাশে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড লাগালেও বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করে শত-শত যাত্রী ও মালবাহী যানবাহন। শুধু তাই নয়, ব্রীজের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ব্যবসায়ী, চাকুরীজীবি, স্কুল- কলেজের শিক্ষার্থীসহ হাজার-হাজার পথচারী।

আখাউড়া স্থলবন্দরের অয়ার হাউজ সুপার মো:সামাউল ইসলাম জানান, ব্রীজের উপর দিয়ে দশ টনের অধিক পণ্যবাহী যানবাহন চলাচল করা নিষেধ থাকলেও প্রতিদিন ৪০থেকে ৫০ টন ওজনের পণ্যবাহী যানবাহন আসা যাওয়া করছে।

আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান বিকল্প ব্যাবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ব্রীজটি দিয়ে আখাউড়া স্থলবন্দরের মালামাল আসা যাওয়া করছে।তিনি সমস্যা সমাধানে বেইলী ব্রীজটি ভেঙ্গে স্থায়ী ভাবে পাকা ব্রীজ নির্মাণের দাবী জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া  সড়ক বিভাগের প্রোকৌশলী ভূইয়া রেজানুর রহমান বলেন, ‘ ব্রীজটি নতুন করে স্থায়ী ভাবে নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প গ্রহন করেছি। আশাকরি প্রকল্পটি পাশ হলেই ব্রীজটি নির্মান করা হবে’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ