Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

একশ ইঞ্জিন ও সাড়ে পাঁচশ কোচ অচিরেই রেলওয়েতে যোগ হবে আখাউড়ায়..রেলপথমন্ত্রী

  |   শুক্রবার, ০১ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

একশ ইঞ্জিন ও সাড়ে পাঁচশ কোচ অচিরেই রেলওয়েতে যোগ হবে আখাউড়ায়..রেলপথমন্ত্রী

জালাল হোসেন মামুন#

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেনএক সময় জনগণের একমাত্র চলাচলের প্রধান ও নির্ভরযোগ্য বাহন ছিল রেল। পরিকিল্পত ভাবে রেলের উন্নয়ন ধারাবাহিক ভাবে ধরে রাখা যায়নি। আলাদা রেলপথ মন্ত্রণায়ল হওয়ার পর রেলের যে উন্নয়ন হয়েছে দেশের মানুষের রেলের প্রতি আস্থা তৈরি হয়েছে। 

দেশে সকল মিটার গেজ রেললাইনকে ব্রর্ডগেজে পরিণত করা হবে। আজ শুক্রবার বিকেলে আখাউড়া-আগরতলা নির্মাধীন রেলপথ পরিদর্শনে এসে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে সাংবাদিকদের ব্রিফিংককালে তিনি এসব কথা বলেন। এসময় প্রকল্প পরিচালক শহীদুল ইসলামআখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুজ্জামান সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেনসরকার সিদ্ধান্ত নিয়েছেন ১৯৬৫ সালের পূর্বে ভারত পাকিস্তান যুদ্ধের আগে যেসব পয়েন্ট গুলো দিয়ে রেল চলাচল করেছিল। সেই গুলো চালু করার জন্য কাজ করা হচ্ছে। ইতি মধ্যে ৮টি পয়েন্টের মধ্যে ৪টি দিয়ে ঢাকা থেকে কলকাতাখুলনা থেকে কলকাতা যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। 

মন্ত্রী আরও বলেনআগরতলার সাথে এ অঞ্চলের মানুষের বিরাট সম্পর্ক রয়েছে। জনগণের দীর্ঘদিনের দাবি ছিল আখাউড়া-আগরতলা রেলপথ চালু করার। ভারতও এতে আগ্রহী। আখাউড়া আগরতলা রেল পথ চালু হলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর ব্যবসা বাণিজ্যে যেমন উপকার হবে তেমনি ভাবে বাংলাদেশর ও উপকার হবে। পানিপথ ব্যবহার করার জন্য ভারত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। মুক্তিযুদ্ধের সময় ১ কোটি শরণার্থীকে জায়গা দিয়েছে। শুধু তাই নয় সৈন্য  ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এ দেশের জন্য ভারতও রক্ত দিয়েছে। তাদের রক্তের অক্ষরে ভারতের সাথে আমাদের সম্পর্ক। সর্ব দিক থেকে ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি পাক এইটা আমাদের সরকারের লক্ষ্য। 

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেনআমরা একটি উন্নত দেশের স্বপ্ন দেখছি। উন্নত দেশের রেলওয়ের উন্নত হবে। যেদেশ যত উন্নত সেদেশের রেলব্যবস্থা তত উন্নত। একশ ইঞ্জিন ও সাড়ে পাঁচশ কোচ অচিরেই আসছে। এগুলো রেলওয়ে যোগ হলে টিকিট সংকটসহ আর কোন সমস্যাই থাকবে না। জুন মাসের মধ্যে ২শত কোচ পাওয়া যাবে। ধীরে ধীরে সাড়ে পাঁচশত কোচ যোগ হবে রেলওয়েতে। 

মন্ত্রী বলেনএকটি দল দেশ গঠন করছে। দেশকে গড়ে তুলছে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করছে। ২০০৮ সালে বিএনপি জামায়াত ২৮টি সিট পেয়েছিল। ২০১৪ সালে সারাদেশে গাছ কেটে জ্বালাও পুড়িয়ে কি পরিবেশ তৈরি করেছিল তা দেশবাসী দেখেছেন। বিরোধী দলের কাজ হল সরকারের ভুলগুলো ধরা। তারা তা করেনি। তারা এখন পর্যন্ত তাদের কোন কর্মসূচী দিতে পারছে না। তারা ক্ষমতায় যাওয়া ছাড়া কোন কর্মসূচী নেই তাদের। দেশ ও জনগণের জন্য কোন কাজ করছে না

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ