Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দুইটি দুর্ধর্ষ চুরি জনমনে চরম আতংক।

  |   বুধবার, ০৬ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দুইটি দুর্ধর্ষ চুরি জনমনে চরম আতংক।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত দুইদিনে দুইটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির গেইট ও দরজার তালা ভেঙ্গে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কমপক্ষে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চুরের দল। এই ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি অস্ত্রধারী চোরের দল আখাউড়া দুর্গাপুর গ্রামের নুর মিয়ার বাড়ির গেইট ও দরজার তালা ভেঙ্গে পরিবার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৭ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ অন্তত সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

একই কায়দায় সোমবার দিবাগত মধ্যরাতে আখাউড়া চানপুর গ্রামের শাহাদত মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙ্গে পরিবার লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চুরের দল।

হাজী নুরু মিয়া জানান, রাত আনুমানিক ১টার দিকে ডাকাতরা প্রথমে কলাপসিবল গেইটের তালা এবং দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে লোকজনকে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে  টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, পুলিশ দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। যারা এই চুরির সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ