Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাথায় ডিম ভাঙ্গা কিশোরের জন্য ২ হাজার ডলার চেয়ে পাওয়া গেল ১৪ হাজার ডলার।

  |   রবিবার, ১৭ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাথায় ডিম ভাঙ্গা কিশোরের জন্য ২ হাজার ডলার চেয়ে পাওয়া গেল ১৪ হাজার ডলার।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

অস্ট্রেলীয় সিনেটর ফ্র্যাসার অ্যানিং। মসজিদে হমালার পরদিনমেলবোর্নে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি শিকার হন ‘ডিম হামলার’।

এদিকে, একটি তহবিল সংগ্রহকারী সংস্থা কিশোরের পক্ষে আইনি লড়াই এবং আরও ডিম কেনার জন্যে অর্থ সংগ্রহ করতে শুরু করেছে।

গত ১৭ ঘণ্টায় ‘গোফান্ডমি’ প্রচারণার মাধ্যমে সংস্থাটি ২ হাজার মার্কিন ডলার সংগ্রহ করতে গিয়ে ১৪ হাজার মার্কিন ডলার হাতে পেয়েছে।

অর্থদানকারীরা ছেলেটির সাহসিকতার জন্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সিনেটর অ্যানিংকে উদ্দেশ্য করে কেউ কেউ বলেছেন, ‘তরুণ প্রজন্ম লড়াইটা চালিয়ে যাবে’।

সারাবিশ্বের মানুষ ভিডিওচিত্রের মাধ্যমে দেখেছেন কীভাবে সেই সিনেটরের মাথায় ডিম ফাটিয়েছে এক কিশোর। আরও দেখা গিয়েছে সেই কিশোর প্রতি সিনেটর অ্যানিংয়ের আক্রোশের দৃশ্যও। উপরন্তু, সিনেটরের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা হামলে পড়ে কিশোরের ওপর। সেসব দৃশ্য দেখে আরও বিপাকে পড়েছেন অস্ট্রেলীয় রাজনীতিক।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড আজ (১৭ মার্চ) এক প্রতিবেদনে জানায়, ১৭ বছরের এক কিশোরের ওপর হামলা ও তাকে নোংরা কথা বলার জন্যে সিনেটর ফ্র্যাসার অ্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি তুলছে অস্ট্রেলিয়ার জনগণ।

ভিক্টোরিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে তারা পুরো ঘটনাটির তদন্ত করছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ